পেমেন্ট এবং সার্ভিস বাতিলের ক্ষেত্রে আমাদের শর্তাবলী
সর্বশেষ আপডেট: ১২ মে, ২০২৬
BR Online Network এর সকল ইন্টারনেট সার্ভিস প্রিপেইড ভিত্তিতে প্রদান করা হয়। অর্থাৎ, মাস শুরুর আগেই বিল পরিশোধ করে সার্ভিসটি উপভোগ করতে হয়।
নতুন সংযোগ নেওয়ার সময় গ্রাহকের প্রাঙ্গণে ফাইবার অপটিক কেবল টানা এবং সেটআপ করার জন্য একটি এককালীন 'ইন্সটলেশন চার্জ' নেওয়া হয়।
ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত রাউটার (Router), অনু (ONU) বা অন্যান্য নেটওয়ার্ক ডিভাইস যদি BR Online Network থেকে কেনা হয়, তবে তার ওয়ারেন্টি পলিসি ম্যানুফ্যাকচারার বা প্রস্তুতকারক কোম্পানির নিয়ম অনুযায়ী হবে।
অনলাইনে বা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) এর মাধ্যমে বিল পেমেন্ট করার সময় ভুলবশত অতিরিক্ত টাকা পেমেন্ট হলে বা ডাবল পেমেন্ট হয়ে গেলে:
অতিরিক্ত পেমেন্টটি গ্রাহকের অ্যাকাউন্টে অ্যাডভান্স (Advance) হিসেবে জমা থাকবে এবং তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী মাসের বিলের সাথে সমন্বয় (Adjust) করা হবে। এটি ক্যাশ রিফান্ড করা হবে না।
গ্রাহক যদি তার সংযোগটি স্থায়ীভাবে বাতিল করতে চান, তবে অবশ্যই রানিং মাস শেষ হওয়ার অন্তত ৭ (সাত) দিন পূর্বে আমাদের অফিশিয়াল ইমেইল বা হেল্পলাইনে কল করে লিখিত বা মৌখিকভাবে অবগত করতে হবে। কোনো পূর্ব নোটিশ ছাড়া লাইন বন্ধ রাখলে সিস্টেম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিল জেনারেট হতে পারে।